Menu
Your Cart

Terms & Conditions

Khan Electro House - Warranty Policy

সম্মানিত ক্রেতাবৃন্দ, খান ইলেকট্রো হাউস সব সময় কাস্টমারদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এতদসত্বেও গ্রাহক সেবার মান উন্নত, সময়োপযোগী এবং দ্রুততর করার জন্যে কিছু নিয়ম কানুন মেনে কার্য পরিচালনা করতে হয়। সন্মানিত গ্রাহকগনের প্রতি বিশেষভাবে অনুরোধ Khan Electro House থেকে পণ্য কেনার পূর্বে নিন্ম উল্লেখিত নিয়মাবলি ভালোভাবে অনুসরণ করবেন। ধন্যবাদ।

বিক্রয়ের সময় যে সকল প্রোডাক্টের ওয়ারেন্টি ঘোষণা করা হয় সেগুলো মূলত পন্য প্রস্তুতকারক কর্তৃক প্রদান করা ওয়ারেন্টি । অর্থাৎ বিক্রিত পণ্যের ওয়ারেন্টি সেবা মূলত নির্দিষ্ট ব্রান্ডের মূল কোম্পানী বহন করে থাকে। ওয়ারেন্টি সেবার ভিন্নতার দিক থেকে প্রত্যেকটি ব্র্যান্ড সতন্ত্র এবং তাঁদের বিভিন্ন শর্তাবলী নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা আছে। এক্ষেত্রে সাহায্যকারী প্রতিষ্ঠান Khan Electro House মূল ব্রান্ডের কোম্পানি গুলোর ওয়ারেন্টি সেবার শর্তাবলী কার্যকর করার মাধ্যম হিসেবে কাজ করছে।

প্রস্তুতকারী প্রতিষ্ঠান নির্ধারিত ওয়ারেন্টি শর্তাবলী নিম্নরূপঃ


  • ওয়ারেন্টি আওতাধীন ক্রয়ক্রিত পণ্যের ক্ষেত্রে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে, খান ইলেকট্রো হাউস মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।
  • বিক্রিত সকল প্রোডাক্ট এ ওয়ারেন্টি প্রদান করা হয় না। শুধুমাত্র যেসকল প্রোডাক্ট গুলোতে মূল কোম্পানি / ডিস্ট্রিবিউটর ওয়ারেন্টি মেয়াদ ঘোষণা করে থাকে সেগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি কার্যকর হয়ে থাকে।
  • ওয়ারেন্টির আওতাভুক্ত কোন প্রোডাক্ট বিক্রির পর যদি তাতে ত্রুটি ধরা পড়ে, তবে মেরামতের মাধ্যমে সেই ত্রুটি দূর করা হয় এবং পন্যের প্রকারভেদে ও ডিস্ট্রিবিউটরের পলিসি অনুযায়ী ক্ষেত্রবিশেষে তা পরিবর্তন করে দেওয়া হয়ে থাকে।
  • প্রোডাক্ট ব্যাবহারের সময় কিংবা সার্ভিসের সময় যদি কোন সফটওয়্যার বা ডাটা নষ্ট কিংবা হারিয়ে যায় এর দায়ভার Ⓚⓗⓐⓝ Ⓔⓛⓔⓒⓣⓡⓞ Ⓗⓞⓤⓢⓔ বহন করবে না
  • নির্দিষ্ট মডেলের প্রোডাক্ট ওয়ারেন্টির আওতায় নেয়ার পর সার্ভিসের কাজ শেষ করে প্রোডাক্টটি ফেরত দেয়ার সময় নির্দিষ্ট নয়, এই সময় ৫-৭ দিন থেকে সর্বোচ্চ ৩৫-৪০ দিন কিংবা আরো বেশী হতে পারে
  • ক্রেতাসাধারনের অবগতির জানানো যাচ্ছে যে বেশীরভাগ ওয়ারেন্টি প্রোডাক্ট রিপেয়ার হয় না, যে পার্টস টি নস্ট হয় সেটা পরিবর্তন করা হয় বরং অধিকাংশ ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করা হয়।
  • ওয়ারেন্টির আওতা বহির্ভূত যেকোন সার্ভিসের জন্য খান ইলেকট্রো হাউস মূল্য ধার্য করতে পারবে যা ক্রেতার সম্মতি সাপেক্ষে কার্যকর হবে।
  • ওয়ারেন্টির আওতা বহির্ভূত যদি কোন যন্ত্রাংশ পরিবর্তন বা সংযোজনের প্রয়োজন হয় তাহলে ক্রেতা সাধারন তা নিজ দায়িত্বে সংগ্রহ করবেন অথবা ক্রেতাগনের সম্মতিতে অগ্রিম মূল্য পরিশোধ সাপেক্ষে খান ইলেকট্রো হাউস এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
  • প্রোডাক্টের ওয়ারেন্টি ক্লেইমের সময় ক্রেতাকে প্রোডাক্টের কাগজপত্র এবং বক্স সাথে নিয়ে আসা বাধ্যতামূলক।

খান ইলেকট্রো হাউস পণ্য রিটার্ন ও রিফান্ড পলিসি


  1. কোন ধরণের পণ্য যা ডিস্ট্রিবিউটর থেকে কোন প্রকারের রিপ্লেসমেন্ট বা রিটার্নের আওতাধীন নয়, ক্রয়ের পর তা রিটার্ন অথবা রিফান্ডযোগ্য নয়।
  2. শপ থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই শপে বিক্রয়কর্মীর সামনে চেক করে কিনবেন। পরবর্তীতে সমস্যা হলে যদি পণ্যে ওয়ারেন্টি থাকে তবে তা ওয়ারেন্টির আওতাভুক্ত হবে।
  3. যে সকল পণ্যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা গ্যারান্টি রয়েছে, অনলাইন অর্ডারের ক্ষেত্রে পণ্য ডেলিভারি পাবার পর পণ্যে মেনুফেকচারিং ত্রুটি থাকলে আমাদের হটলাইনে ২৪ ঘন্টার মধ্যে জানাতে হবে। তবে অবশ্যই সে পণ্যের গায়ে কোন স্ক্র্যাচ ফেলা যাবে না এবং পণ্যের বক্স অক্ষত রাখতে হবে অন্যথায় তা পরিবর্তনযোগ্য নয়।
  4. অনলাইন অর্ডার এর পণ্য ডেলিভারি ম্যান থেকে রিসিভ করার পর যদি বক্স দেখে মনে হয় তা আপনার অর্ডারক্রীত পণ্য না তাহলে বক্স খুলে পণ্য ব্যবহার করলে এবং বক্স নষ্ট করলে সেই পণ্য পরবর্তীতে পরিবর্তনযোগ্য হবে না।
  5. যে সকল পণ্যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা গ্যারান্টি রয়েছে, সে সকল ত্রুটিযুক্ত পণ্য আমাদের শপ থেকে পরিবর্তনযোগ্য (যেমন, Haier টিভির ৬ মাসের প্যানেল রিপ্লেসমেন্ট ইত্যাদি)। এক্ষেত্রে আমাদের এক্সপার্টগণ পণ্যে ত্রুটি পর্যবেক্ষণ করে তা পরিবর্তন করার পদক্ষেপ গ্রহন করবেন। অন্যথায়, যেসব পণ্য ওয়ারেন্টির আওতাভুক্ত তা ওয়ারেন্টির প্রোভাইডার থেকে ওয়ারেন্টি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
  6. ক্রেতা যদি ডেলিভারি ম্যান এর মাধ্যমে ত্রুটিযুক্ত পণ্য পরিবর্তন করতে ইচ্ছুক অথবা পরিবর্তন করতে চান তবে কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে। পণ্য আনার পর যদি পণ্য ভাঙ্গা অথবা পোড়া/ জ্বলা অবস্থায় পাওয়া যায় তবে সেই পণ্যের সম্পূর্ণ দায়িত্ব ক্রেতাকে বহন করতে হবে।
  7. খান ইলেকট্রো হাউস এর ওয়েবসাইটে থাকা বিবরণী দেখে ক্রয়কৃত পণ্য ডেলিভারি কর্মী থেকে রিসিভ করার পর তা আপনার নির্দিষ্ট ডিভাইসে সাপোর্ট করছে না অথবা তা এখন আর কিনতে ইচ্ছুক নন, এসকল কারনে পণ্য ফেরত অথবা পরিবর্তনযোগ্য নয়।
  8. ব্যাংক ট্রান্সফার ব্যতিত সকল প্রকার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস/অনলাইন গেটওয়ে রিফান্ডের ক্ষেত্রে রিফান্ড চার্জ প্রযোজ্য ।
  9. কুরিয়ার এর ক্ষেত্রে ক্রেতা অবশ্যই পণ্য ভাঙ্গা থাকলে অথবা প্যাকেট ছেঁড়া থাকলে কুরিয়ার থেকে পণ্য গ্রহণ করবে না। কুরিয়ারে ক্ষতিগ্রস্ত পণ্য ক্রেতা গ্রহণ করলে তা নিজ দায়িত্বে করতে হবে এবং এই ব্যাপারে পরে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না। পণ্য রিসিভ এবং আনবক্সিং ভিডিও ধারণ করুন।
  10. সম্মানিত ক্রেতাগন যদি পেমেন্ট করার সময় কোন প্রকার ক্যাশব্যাক পেয়ে থাকেন অথবা কোন কুপন/ভাউচার ব্যবহার করে থাকেন, তাহলে রিফান্ড করার সময় সমপরিমান টাকা কেটে রাখা হবে।

Offers

Latest Offers

Brands

Special Deals

All Products

Compare

Account

Special Deals